হোম > জাতীয়

বিদ্যুৎ ভবনে বিএনপি ও আ. লীগের সিবিএ নেতাদের পাল্টাপাল্টি ধাওয়া, মাথা ফেটেছে একজনের

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ নেতাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পিডিবির এই ভবনের শ্রমিক নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে।

বিদ্যুৎ ভবন সূত্র বলেছে, পাল্টাপাল্টি ধাওয়ায় বিএনপির বিদ্যুৎ খাতের শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের খলিলুর রহমান নামের একজনের মাথা ফেটে গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এ ছাড়া হামলায় একই সংগঠনের আবদুল আলিম তালুকদারও আহত হয়েছেন বলে জানান জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

বিএনপিপন্থীদের অভিযোগ, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন, নুরুল ইসলামসহ তাঁদের অনুসারীরা শ্রমিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা পিডিবি দখল করার চেষ্টা করছে। তারা গত ১৬ বছরের বেশি সময় এই প্রতিষ্ঠানে অবাধ লুটপাট চালিয়েছে। এখন তারা আবার নিজেদের জাতীয়তাবাদী পরিচয় দিয়ে অপকর্ম করার চেষ্টা করছে।’

পিডিবির কর্মচারীরা বলেন, ৫ আগস্টের আগপর্যন্ত আমজাদ হোসেন আওয়ামী লীগের শ্রমিক সংগঠন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন, তাঁর সহযোগী ছিলেন নুরুল ইসলাম। এরপর গত ২০ ফেব্রুয়ারি পিডিবির শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসেবে আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম নিজেদের নাম ঘোষণা করেন। বিদ্যুৎ খাতে বিএনপির এই সংগঠনের কমিটি রয়েছে।

পিডিবির কর্মচারীরা আরও জানান, কাজী আমজাদ হোসেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি পিডিবির সিভিল ওয়ার্ক শাখার সদস্য হিসেবে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সংগঠনের সদস্য চাঁদা দিয়েছেন। এখন তিনি আবার বিএনপিপন্থী শ্রমিক সংগঠনের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় বেশ কয়েক দিন ধরে পিডিবির দুই ভবনে উত্তেজনা চলছিল।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত