হোম > জাতীয়

থমথমে নয়াপল্টন, ঝটিকা মিছিল থেকে আটক এক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল থেকে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেত-কর্মীরা। ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী মিছিলটিতে অংশ নেন। মিছিল থেকে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে নাইটিঙ্গেল মোড়ে এ ঘটনা ঘটে। 

সকাল থেকেই নাইটিঙ্গেল মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা ফের আটকে দিয়েছে পুলিশ। বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাঁরা চলাচল করছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক ১১টা ২০ মিনিটের দিকে ফকিরাপুল থেকে বিএনপির ১৫ থেকে ২০ জন নেতা-কর্মীর একটি ছোট মিছিল নাইটিঙ্গেল মোড়ে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। 

গাজীপুরের টঙ্গী এলাকার বিএনপির কর্মী সোহাগ খান বলেন, ‘আমরা ১৫ থেকে ২০ জন মিছিল নিয়ে আসার সময় আমাদের সঙ্গে থাকা একজনকে আটক করে পুলিশ। তখন গলিতে ঢুকে গেলে অন্যদের আর ধরতে পারেনি। 

মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনোতোষ বিশ্বাস বলেন, ‘বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের আমরা সরিয়ে দিয়েছি। মিছিল থেকে আমরা একজনকে আটক করেছি।’ 

এ দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজও সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে নয়াপল্টনে রাস্তার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসাতে দেখা যায়। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা স্থাপনার কাজ চলছিল। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয়, তার সবই করবে ঢাকা মহানগর পুলিশ। 

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী