হোম > জাতীয়

দুই দেশের সম্পর্কের মাইলফলক হবে প্রধান উপদেষ্টার সফর: চীনা রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

চীনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টার বেইজিং সফরের সময় গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ তম বার্ষিকীতে এ সফরটি একটি মাইলফলক হবে।’

কূটনীতিকেরা বলছেন, পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠকে সফরের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে আগামী বুধবার চীনের পাঠানো একটি উড়োজাহাজে দেশটিতে সরকারি সফরে যাবেন। পরদিন বৃহস্পতিবার তিনি হাইনান প্রদেশে বোয়াও আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। আগামী শুক্রবার বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাঁর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত