হোম > জাতীয়

দলগুলো ঐকমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন: ইসি মাছউদ

আজকের পত্রিকা ডেস্ক­

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি মাছউদ। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐকমত্যে আসবে, তত দ্রুত কাজ করা সহজ হবে। দলগুলো ঐকমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই জানিয়ে ইসি মাছউদ বলেন, সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন—নানা জায়গায় পরিবর্তনের বিষয়টি চলে আসে। তাই সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরও একধাপ এগিয়ে যাবে কমিশন।

ইসি মাছউদ বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন করা ইসির আমানত। সবার সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাতের ভোটের কল্পনা করতে পারি না। কোনো ভোটই রাতে হবে না।’

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন