হোম > জাতীয়

করোনার চেয়ে দেশে যক্ষ্মায় মৃত্যু বেশি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান মহামারি করোনা ভাইরাসের শিকার হয়ে দেশে প্রতিদিন যত মানুষ মারা যায়, যক্ষ্মায় তার চেয়েও অনেক বেশি মানুষের প্রাণহানি ঘটে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি (২০২১-২৩) শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যক্ষ্মায় দেশে দৈনিক প্রায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আর করোনায় বড়জোর এক-দুজন। সে হিসাবে যক্ষ্মায় মৃত্যুর হার অনেক বেশি, কিন্তু সেটি আমরা খেয়ালই করি না।’

জাহিদ মালেক বলেন, ‘টিবি (যক্ষ্মা) বিশ্বে ১৩তম মৃত্যুর কারণ। প্রতিবছর বিশ্বের প্রায় ১ কোটি লোক এতে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে মৃত্যু হচ্ছে প্রায় ১৫ লাখের। বাংলাদেশে যা ৪০ হাজারের মতো। নতুন করে তিন লাখ লোক প্রতিবছর সংক্রমিত হচ্ছে।’

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী