হোম > জাতীয়

ঘূর্ণিঝড় ইয়াস: দুদিন পর ছোট নৌযান চলাচলও শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশে ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এর প্রভাব কমে যাওয়ায় আজ শুক্রবার থেকে এক ইঞ্জিনের ছোট নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে তথ্যটি জানিয়েছেন।

জয়নাল আবেদীন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ার ফলে যাত্রীবাহী নৌযান চলাচলের ওপর সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই সব নৌযান চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আজ আবহাওয়া পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। কিন্তু নৌযানকে বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে দেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে দুই ইঞ্জিনের বড় নৌযান চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৪৯ দিন পর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী