হোম > জাতীয়

রাষ্ট্রপতির কাছে নাম জমা দিল সার্চ কমিটি, শিগগিরই প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে ১০ জনের নামসহ প্রতিবেদন জমা দিয়েছে সার্চ কমিটি। রাষ্ট্রপতির নির্দেশনা দেখে যত তাড়াতাড়ি সম্ভব প্রজ্ঞাপন দেবে সরকার।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনের গেটে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রাষ্ট্রপতি প্রতিবেদন গ্রহণ করেছেন। তিনি সেটা একটু একজামিন করবেন। দেখে অতিসত্বর উনি নির্দেশনা দিবেন। দুই-একদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা নোটিফিকেশন করে ফেলা হবে।’

সেটি আজই হবে কি না এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘না, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, উনি দেখে কুইকলি এটা করে দিবেন। তিনি যেভাবে নির্দেশনা দিবেন। যত তাড়াতাড়ি সম্ভব নোটিফিকেশন দেওয়া হবে।’

১০ জনের নাম ঘোষণা হবে নাকি পাঁচজনের- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিয়ম তো পাঁচজনের নাম ঘোষণার। যে পাঁচজনের নাম রাষ্ট্রপতি সিলেক্ট করবেন সেই পাঁচজনের নামেই প্রজ্ঞাপন জারি হবে। 

এর আগে সন্ধ্যার কিছু আগে বঙ্গভবনে প্রবেশ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। 

সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান অসুস্থতার কারণে বাসায় অবস্থান করছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে