হোম > জাতীয়

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে নিউরো সায়েন্স হাসপাতালে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ শনিবার সকালে তিনি শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল (এনআইএনএস) পরিদর্শন করেন। সেখানে ১১ জন চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে আটজন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। 

হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঁদের মধ্যে আটজন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। 

তিনি জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এই চারজনই মাথায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ চারজনের অবস্থার উন্নতি হচ্ছে।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়