হোম > জাতীয়

পদোন্নতির দুই দিনের মাথায় এক সচিব ওএসডি, প্রশাসনে আরও নিয়োগ–বদলি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন হলেন এএসএম সালেহ আহমেদ। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্য যেকোনো পেশা, ব্যবস্থা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে সিনিয়র সচিব এবং ভূমি সচিব হিসেবে পদায়ন করা হলো। 

অপর এক প্রজ্ঞাপনে ভূমি মন্ত্রণায়ের সচিব খলিলুর রহমানকে ওএসডি করা হয়েছে। 

এ ছাড়া সচিব পদে পদোন্নতি পাওয়ার দুই দিনের মাথায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব একেএম মতিউর রহমান। 

এদিকে খাদ্য খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাসুদুল হাসান। 

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মাসুদুল হাসানকে খাদ্য সচিব করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে গত সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। 

অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়া উদ্দিন আহমেদকে সাভারের বিপিএটিসি এমডিএস পদে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু নাঈমকে একই পদে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত