হোম > জাতীয়

ফেব্রুয়ারি থেকে বাড়ছে ওএমএসের আকার

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ফাইল ছবি

আসন্ন রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষকে সুলভ মূল্যে চাল দিতে ওএমএসের আকার বাড়াচ্ছে সরকার।

আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ফেব্রুয়ারি মাস থেকে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন টন করে এবং তিন পার্বত্য জেলার ২৩ উপজেলায় এক টন করে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ছাড়া ওএমএস সাধারণ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদরের পৌরসভা, ৮টি সিটি করপোরেশন ও শ্রমঘন চার জেলা যথাক্রমে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের ৯০৬টি কেন্দ্রে দৈনিক ১ টন করে ৯০৭ টন চাল বিক্রি করা হবে।

জনপ্রতি ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল বিক্রি করা হবে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়