হোম > জাতীয়

দাদন ব্যবসা বন্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন ব্যবসা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চ এ রুল জারি করেন।

অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানের কাছে করা এই সংক্রান্ত আবেদন আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

এর আগে খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা সচিন্দ্র নাথ শীল মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আবেদন করেন। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট দায়ের করেন তিনি।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী