হোম > জাতীয়

পূর্বাচলের প্লট

হাসিনার পরিবারের নথি যাচাইয়ে রাজউকে দুদক

শেখ হাসিনা। ফাইল ছবি

রাজধানীর পূর্বাঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের প্লটের নথিপত্র যাচাইয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। জাল স্বাক্ষর, নথি সৃজন ও ভুয়া কাগজপত্র তৈরি করে জমি বরাদ্দের মতো অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দুদক ওই অভিযান পরিচালনা করল। তবে অভিযানের সময় সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নথিপত্রও যাচাই করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে দুদকের একটি দল রাজউকের প্রধান কার্যালয়ে যায়। সেখানে রাজউকের অ্যানেক্স ভবনের তিনতলায় পূর্বাচল উপশহর প্রকল্প অফিসে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে দুদকের সহকারী পরিচালক স্বপন রায়ের সঙ্গে দুজন কর্মকর্তা ছিলেন।

রাজউকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে দেওয়া পূর্বাচল প্রকল্পের প্লটগুলোর নথিপত্র যাচাই-বাছাই করেছে দুদকের দলটি। তাঁরা পূর্বাচল উপশহর প্রকল্প অফিসের পরিচালকের (এস্টেট) কার্যালয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন।

জানতে চাইলে রাজউকের পরিচালক (পূর্বাচল উপশহর প্রকল্প) মনির হোসেন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘সুনির্দিষ্ট কোনো ইস্যুতে দুদকের টিম আসেনি। তাঁরা দৈবচয়ন পদ্ধতিতে কিছু ফাইল তল্লাশি করেন এবং সেখান থেকে কিছু ফটোকপি নেন। এটা নিয়মিত পরিদর্শনের অংশই মনে হলো।’

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত