হোম > জাতীয়

যুক্তরাষ্ট্র সফরে বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ফাইল ছবি

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। গতকাল শনিবার সরকারি সফরের অংশ হিসেবে তিনি দেশ ছাড়েন।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করবেন। সফরকালে বিমানবাহিনীর প্রধান জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমানবাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, বিমানবাহিনীর প্রধান সফর শেষে ২১ মার্চ দেশে প্রত্যাবর্তন করবেন।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী