হোম > জাতীয়

বন্যার্তদের পাশে কৃষি মন্ত্রণালয়, এক দিনের বেতন দেবেন কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী, তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই টাকা সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। 

আজ শনিবার রাতে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার মন্ত্রণালয়ে এক সভায় কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কৃষিসচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতন প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেবেন। এ সময় কৃষিসচিব সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে