হোম > জাতীয়

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সব বিমানবন্দরে চালু হতে পারে

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

স্পেসএক্সের ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার’ রিচার্ড এইচ গ্রিফিতসের সঙ্গে বৈঠক করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

দেশের সব বিমানবন্দরে চালু হতে পারে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম। আজ রোববার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌজন্য সাক্ষাতে আসেন স্পেসএক্সের ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার’ রিচার্ড এইচ গ্রিফিতস। এ সময় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর এক বিজ্ঞপ্তিতে বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্পেসএক্সের সঙ্গে বৈঠকে বিমানবন্দরগুলোতে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা, যাত্রীসেবার মানোন্নয়ন ও ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বেবিচক চেয়ারম্যান বাংলাদেশে আগমনের জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা স্পেসএক্স, টেসলা এবং এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন। এই আলোচনায় ভবিষ্যতে সহযোগিতা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে আরও অগ্রগতি নিয়ে কথা হয়।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়