হোম > জাতীয়

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ইইউর ডেলিগেশন প্রধান মাইকেল মিলার।। ছবি: আজেক

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় ইইউর ডেলিগেশন প্রধান মাইকেল মিলার।

এ সময় তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের কাজের অগ্রগতি, পরিধি ও প্রক্রিয়া সম্পর্কেও আগ্রহ দেখান।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার অপতথ্য, অপপ্রচার, সংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্র কর্তৃক বিজ্ঞাপনের অপব্যবহার, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম ও বেসরকারি সম্প্রচার মাধ্যমের আর্থিক ব্যবস্থা এবং ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার স্বচ্ছতার বিষয়ে আলোচনা করেন। স্বাধীন ও শক্তিশালী প্রেস কাউন্সিল প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরেন।

সাক্ষাৎকালে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন দেশের সুচর্চা থেকে শিক্ষা নেওয়ার জন্য কমিশন প্রস্তুত।

এ সময় ইইউ ডেলিগেশনের উপপ্রধান ডা. বার্ন্ড স্প্যানিয়ার, কমিশনপ্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়