হোম > জাতীয়

জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্য বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।

সকাল সাড়ে ৬টা থেকেই জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে মুসল্লিরা জড়ো হতে থাকেন।

ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা।

এই জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ক্বারী ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। ১০টা ৪৫ পর্যন্ত ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে।

ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী