হোম > জাতীয়

দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছে: ইসি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আর বিভিন্ন অসাধু ব্যক্তি ও দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহযোগিতা করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই রোহিঙ্গা বা বিদেশিরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়া অপচেষ্টা করলে নাগরিকদের ইসিকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি, দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন যা ভোটার তালিকা আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশের যেকোনো স্থানে জেলা, উপজেলার নির্বাচন অফিসে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিক এনআইডি সংগ্রহের অপচেষ্টা করার তথ্য ইসির স্থানীয় উপজেলা, জেলা, আঞ্চলিক, ইসি সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: secretary@ecs. gov. bd অথবা কল সেন্টার ১০৫ (টোল ফ্রি) অথবা ডাকযোগে-বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪ /জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ জানানো, পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী