হোম > জাতীয়

রেলের দুর্নীতি কমাতে সচিব-ডিজিকে টার্গেট দেওয়া হয়েছে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুরে রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: আজকের পত্রিকা

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, রেলের অপচয় ও দুর্নীতি কমাতে সচিব ও মহাপরিচালককে (ডিজি) সুনির্দিষ্ট টার্গেট দেওয়া হয়েছে। পাশাপাশি, এখন রেলে ১ টাকা আয় করতে যে আড়াই টাকা খরচ হয় তা অবিলম্বে ২ টাকার নিচে নামিয়ে আনতেও বলা হয়েছে।

আজ বুধবার সকালে কমলাপুর রেল স্টেশনে ঢাকা-ভৈরব বাজার রুটে নতুন একটি কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ফাওজুল কবির খান।

রেলের লোকসানের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘রেলের লোকসানের আরও একটি কারণ হলো, বিনা টিকিটে যাত্রী পরিবহন। রেলওয়ে সেবার মূল্য অনেক কম। অনেকেই ট্রেনে উঠে ভাড়া দেন না। এইভাবে যদি চলতে থাকে তাহলে রেলওয়ের সার্ভিস বন্ধ হয়ে যাবে। লোকসান বাড়লে রেলের সেবা কমানো ছাড়া আমাদের কোন উপায় থাকবে না।’

রেলের দুর্নীতির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘রেলের সচিব এবং ডিজিকে সুনির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। আমরা মনিটর করব এক টাকা উপার্জন করতে কত টাকা খরচ হয়। সেটা অবিলম্বে ২ এর নিচে আনতে হবে। এটা করতে হলে বাধ্য হয়ে তাদের দুর্নীতি কমাতে হবে।’

লোকোমোটিভ সংকটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘লোকসানি প্রতিষ্ঠান হওয়ার কারণে রেলের লোকোমোটিভ এবং কোচের সংকট আছে। পুরোনো কোচ দিয়ে আমাদের ট্রেন চালাতে হচ্ছে। নতুন কোচ সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। আজ অধ্যাপক ইউনূসের নেতৃত্বে চীনে একটি দল যাচ্ছে। সেখানে রেলের কোচ এবং ইঞ্জিনের বিষয়গুলো নিয়ে আলোচনা তোলা হবে।’

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী