হোম > জাতীয়

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য আ.লীগের ৩ নেতাকে দায়িত্ব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করতে তিন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন—দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘আমরা বিষয়টি রাজনৈতিকভাবে সমাধানের জন্য আলোচনা করব।’ 

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিকে, আজ শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্বপ্রাপ্ত তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সবশেষ অবস্থা নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও সমন্বয়কদের সঙ্গে কখন, কীভাবে আলোচনা হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। 

অন্যদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে বেশ কয়েকজন নারী নেত্রীকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতা-কর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়