হোম > জাতীয়

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের মন্তব্য ‘গুরুতর’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ মন্তব্য করেন উপদেষ্টা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই কর্মকর্তার মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘ওনার বক্তব্য গুরুতর।’

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে যে প্রতিক্রিয়া দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানও তাই।

প্রসঙ্গত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড নয়াদিল্লিতে ভারতীয় এনডিটিভির এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় তাঁর দেশ উদ্বিগ্ন। গতকাল সোমবার তাঁর সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

পরে ওই রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে তুলসী গ্যাবার্ডের বক্তব্যে গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রধানের বক্তব্য বিভ্রান্তিকর ও বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের বলছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। বাংলাদেশ চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে