হোম > জাতীয়

স্থায়ী নিয়োগ পেলেন না দুই বিচারপতি, অনিয়মের অভিযোগের গুঞ্জন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত দুই বিচারপতিকে স্থায়ী করেনি সরকার। তাঁরা হলেন বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।

আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালের ৩১ জুলাই হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ১১ জন। গত বছরের ৩০ জুলাই ৯ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই মেয়াদ আজ বৃহস্পতিবার শেষ হয়।

জানতে চাইলে বিচারপতি মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দুজনকে স্থায়ী করা হয়নি। এখন আবার বারে আইনজীবী হিসেবে কাজ করব। আর আমাদের দুজনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে কোনো অভিযোগ নেই।’

গত ১৬ অক্টোবর দুর্নীতি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাঁদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়।

তাঁদের মধ্যে বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনও ছিলেন।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী