হোম > জাতীয়

স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী আদালতে হাজির ছিলেন। ২০০৮ সালের এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা মামলায় অব্যাহতি পেলেন তাঁরা।

সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালের ৫ মে রাজধানী রমনা থানায় মামলা করে সংস্থাটি।

২০০৯ সালে শামীম ইস্কান্দর ও তাঁর স্ত্রী জামিন পেয়ে মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর আবার ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ২০১৬ সালে শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০১৯ সালে শামীম ইস্কান্দরের আবেদন খারিজ করেন হাইকোর্ট। এরপর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বাতিলের আবেদন করেন। আপিল বিভাগ ২০২২ সালের ১২ জুন আবেদন খারিজ করে দেন। পরে মামলাটির কার্যক্রম আবার বিচারিক আদালতে শুরু হয়।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে