হোম > জাতীয়

এনআইডি যাচাইয়ে ঢালাও তথ্য দেবে না ইসি

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

নাগরিকদের তথ্যভান্ডার সুরক্ষায় সার্ভার থেকে সরাসরি তথ্য যাচাইয়ের সুযোগ রাখবে না নির্বাচন কমিশন (ইসি)। তবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান বা সেবা সংস্থাগুলো ইসির নিজস্ব সিস্টেমে ঢুকে নিয়ন্ত্রিত উপায়ে তথ্য যাচাই করতে পারবে, যেখানে কোনো তথ্যের সাপেক্ষে তাদের দেখানো হবে ‘ম্যাচ’ বা ‘নো ম্যাচ’।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান।

এনআইডি মহাপরিচালক বলেন, ‘২০১৪ সাল থেকে উনারা (সেবা সংস্থা) দুটো ইনপুট দিলে এ তথ্য উনাদের কাছে চলে যেত, ওনারা যাচাই করত। এখন আমরা চাচ্ছি উনারা তথ্যগুলো দিলে আমরা “ম্যাচ” অথবা “নো ম্যাচ” কিংবা “ইয়েস বা নো” বলে দিব। যাচাইয়ের কাজটা আমাদের দিক থেকে অনলাইনে হবে।’

এই প্রক্রিয়ার ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, ‘ধরুন পাঁচটি ডেটা আমাদের কাছে চাচ্ছে, তখন এ তথ্যটা আমাদের সিস্টেমে পাঠাবে। সিস্টেম থেকে দেখা গেল চারটি সঠিক, একটি ভুল আছে। সিস্টেমই বলে দেবে চারটা ঠিক আছে, আরেকটা ভুল আছে।’

এনআইডি তথ্য ফাঁস রোধে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে জানিয়ে এনআইডি উইংয়ের মহাপরিচালক বলেন, ‘এখন সিদ্ধান্ত হয়েছে, আমরা একটি টিম করে দিব। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও থাকবেন। উনারা যেকোনো সময়, যেকোনো প্রতিষ্ঠানে গিয়ে ওই প্রতিষ্ঠানের সিস্টেম চেক করতে পারবেন। এতে তাঁদের সিস্টেমের কোথাও কোনো ত্রুটি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।’

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী