হোম > জাতীয়

গুম কমিশনের মেয়াদ সাড়ে ৩ মাস বাড়ল

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে এ সংক্রান্ত কমিশনের মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে।

আগের সময়সীমা অনুযায়ী ১৫ মার্চের মধ্যে গুম কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

গুম কমিশনের মেয়াদ ১৫ মার্চ শেষ হওয়ার কথা থাকায় মেয়াদ বৃদ্ধির বিষয়টি গত ১৫ মার্চ থেকে কার্যকর ধরা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ২৭ আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গত ২৭ আগস্ট পাঁচ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে।

এই কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের শিকার ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীরা গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানিয়েছেন।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়