হোম > জাতীয়

আবরার হত্যা মামলার দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পেপার বুক প্রস্তুত করে দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আবরার। ওই স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে রাতভর মারধর করে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনার পর ১৯ জনকে আসামি করে মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ। 

বিচার শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার নথি ২০২২ সালের ৬ জানুয়ারি পাঠানো হয় হাইকোর্টে। পাশাপাশি কারাবন্দী আসামিরা আপিল করেন। যা এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়