হোম > জাতীয়

বাংলাদেশ ব্যাংকে শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসানের জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ এই রুল জারি করেন।

রিট আবেদনের পক্ষে আইনজীবী মাহমুদুল হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠার বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

আইনজীবী মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের দুই ধরনের ব্যাংকিং সিস্টেম চালু আছে। সুদ ভিত্তিক এবং ইসলামী শরিয়াহভিত্তিক। বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী জনগণ তাদের ধর্ম পালনের অংশ হিসেবে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে লেনদেন করে থাকেন। ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো ইসলামী বিভাগ নেই। তাই বাংলাদেশ ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে রিট করেছি।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে