হোম > জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা ফারুক ই আজম

আজকের পত্রিকা ডেস্ক­

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। ছবি: সংগৃহীত

ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত শনাক্ত করে তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকেরা। জেলা প্রশাসক সম্মেলন শেষে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।

উপদেষ্টা বলেন, ‘দেশের বিভিন্ন জেলা–উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, তাঁদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকেরা। খুব দ্রুত সময় তাঁদের সনাক্ত করা হবে।’

তিনি বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যরা আর্থিক সুবিধা ও অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ পাবেন। চলতি সপ্তাহে জুলাই অধিদপ্তর চালু হচ্ছে।’

জুলাই গণ–অভ্যুত্থানে নিহতদের প্রত্যেক পরিবার ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যারা গুরুতর আহত হয়েছেন, তাঁরা ৫ লাখ টাকা এককালীন পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। যারা অপেক্ষাকৃত কম আহত হয়েছেন, তাঁরা ১৫ হাজার টাকা করে মাসিক পাবেন। আর যারা সামান্য হতে হয়েছেন তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ পাবেন।’

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী