হোম > জাতীয়

তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব মাহবুবা ফারজানা

বিশেষ প্রতিবেদক, ঢাকা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার মাহবুবাকে সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে গত ১২ সেপ্টেম্বর ওএসডি করা হয়। এরপর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পদটি খালি ছিল। এক মাস ১১ দিন পর নতুন সচিব পেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ঢাকার বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী