হোম > জাতীয়

নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভর্তি পরীক্ষায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: ফেসবুক

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনএসইউ সূত্র জানায়, আজ শুক্রবার সকালে এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্ন্যান্সের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: ফেসবুক

এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর।

সূত্র আরও জানায়, আগামী সপ্তাহে ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে আসিফ মাহমুদের ভর্তির অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী