হোম > জাতীয়

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের সূচনা হয় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে। এরপর ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকালে দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভাষণ পাঠ করা হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত