হোম > জাতীয়

সাবেক চিফ হুইপ নূর-ই-আলমের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৭৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ৮টি ব্যাংক হিসাবে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে তাঁর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী ও নূর-ই-আলম চৌধুরীকে আসামি করে অন্য মামলাটি করা হয়েছে। অভিযোগে জিনাত পারভীনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৪০৯ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অভিযোগ আনা হয়েছে। অভিযোগ বলা হয়েছে, জিনাত পারভীনের কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তাঁর স্বামীর সহযোগিতায় তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন।

মামলায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) (৩) ধারা, তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাগুলো করা হয়েছে।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে