হোম > জাতীয়

সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এই ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়। 

আজ রোববার ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এতে ভাইস চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার সচিব এবং সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। 

ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন—তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ বিভাগ থেকে মনোনীত ওই বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি খায়রুল বাশার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য শাহীন হাসনাত, দৈনিক কালবেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. আলাউদ্দিন, যমুনা টেলিভিশনের অ্যাসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান এবং এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত। 

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাস্টি বোর্ড বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন ২০১৪–এর বিধান মতে দায়িত্ব পালন করবে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়