হোম > জাতীয়

ওডিশায় ট্রেন দুর্ঘটনা: সহায়তা দিতে বাংলাদেশ উপ–হাইকমিশনের হটলাইন চালু

ভারতের ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দেশের কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, যে কোনো সহযোগিতার জন্য হটলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ–হাইকমিশন। 

উপ–হাইকমিশনের এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস আজ শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওডিশার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পতিত হয়। সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ট্রেনটিতে যাতায়াত করেন। এই বিবেচনায় বর্ণিত দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওডিশার রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে। 

এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের হটলাইন নম্বর +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটস অ্যাপ)–এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

উল্লেখ্য, ভারতের ওডিশায় দুই ট্রেনের সংঘর্ষে ৩8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০০ জন।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী