হোম > জাতীয়

মিয়ানমারের ১৭৯ সীমান্তরক্ষীকে ফেরত পাঠাতে কাজ করছে সরকার 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সীমান্ত অতিক্রম করে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৭৯ সদস্যকে জাহাজযোগে কক্সবাজার থেকে রাখাইনে ফেরত পাঠানো হবে। তাঁদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে দেশটিকে অনুরোধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা আজকের পত্রিকাকে মঙ্গলবার এ কথা জানান। 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যেকোনো পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতেও মিয়ানমারকে অনুরোধ করা হয়েছে। 

বিজিপির ১৭৯ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা ও আরাকান আর্মির সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে তাঁদের সাগরপথেই ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। 

রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের মুখে বিজিপির ১৭৯ সদস্য পালিয়ে গত সোমবার বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের নিরস্ত্র করে বিজিবির প্রহরায় রাখা হয়েছে। 

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিবি সদস্যকে মিয়ানমার জাহাজ পাঠিয়ে নিয়ে যায়। তাঁদের ফেরত পাঠানোর জন্য দুই দেশে যে এসওপি (স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই করেছিল, তার আওতায় এবার ১৭৯ জনকেও ফেরত পাঠানো হবে। 

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, মিয়ানমার থেকে আবারও যে সীমান্তরক্ষীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আগের মতোই তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন