হোম > জাতীয়

হাবে প্রশাসকই থাকছেন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ স্থগিত করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আর হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। এরফলে এখন প্রশাসকই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করে হাব। রিটের পরিপ্রেক্ষিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পরে আপিল বিভাগে যায় বৈষম্যবিরোধী হজ এজেন্সি। আপিল বিভাগ ঘোষিত সাধারণ সভা ও হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

আদালতে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকপক্ষের হয়ে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ড. শাহদীন মালিক ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়