হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যা সমাধানের উদ্দেশে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফরে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আজ শুক্রবার সকালে তিনি ৭ দিনের সরকারি সফরে রওনা হন। 

সফরে প্রতিমন্ত্রী দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি দুবাইয়ের বিজনেস কাউন্সিলের মেম্বারদের (সিআইপি) সঙ্গে সভায় মিলিত হবেন। এ ছাড়াও দুবাইয়ে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে। 

শনিবার (২৫ মে) দুবাই দূতাবাস আয়োজিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ এবং সিআইপি পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। 

সোমবার (২৭ মে) কাতারের শ্রম মন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সভা করবেন। এ ছাড়াও বাংলাদেশের কর্মী ও বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

বৃহস্পতিবার (৩০ মে) ওমানের শ্রম মন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বউইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এ ছাড়াও তিনি ওমানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী কমিটির সঙ্গে সভা করবেন। 

এ সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান তাঁর সফর সঙ্গী হবেন। মাননীয় প্রতিমন্ত্রী আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন