হোম > জাতীয়

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সাবেক রাষ্ট্রদূত মাইলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত ১৫ বছরে সংঘটিত গুম ও পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজের কাছ থেকে সহায়তা পাওয়া যেতে পারে। বাংলাদেশে দেশটির সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আজ বুধবার ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন।

কসমস ফাউন্ডেশন ঢাকায় ‘জুলাই বিপ্লবের আগে ও পরে মানবাধিকার গ্রুপগুলোর ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

উইলিয়াম বি মাইলাম ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বলেন, জোরপূর্বক গুম, পাচার হওয়া অর্থ ফেরত আনা ও ক্ষতিগ্রস্ত জাতীয় প্রতিষ্ঠানগুলো আবার গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজ সহায়তা দিতে পারে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক ঊর্ধ্বতন কূটনীতিক জন ডেনিলোভিজ অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের মানবাধিকারকর্মীরা ভালো কাজ করছেন। মার্কিন নাগরিক হিসেবে তাঁরা বাংলাদেশের নাগরিকদের মানবাধিকারের বিষয়টি ওয়াশিংটনসহ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িতে দিতে পারবেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সভা সঞ্চালনা করেন। ইংরেজি বার্তা সংস্থা ইউএনবি ও ঢাকা কুরিয়ারের নির্বাহী সম্পাদক শায়ান এস খান অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী