হোম > জাতীয়

২৩ জুলাই থেকে বন্ধ হচ্ছে সব শিল্প কারখানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস মহামারির মধ্যে সরকার যতবার মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউন আরোপ করেছে সব সময়ই পোশাক কারখানা ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। কিন্তু ঈদের পর ১৪ দিনের জন্য যে বিধিনিষেধ জারি করা হয়েছে সেসময় সব ধরনের শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

কোরবানির ঈদকে কেন্দ্র করে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আট দিনের সব ধরনের বিধিনিষেধ শিথিল করেছে সরকার। একই সঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আগের মতোই সারা দেশে লকডাউন ঘোষণা করে মঙ্গলবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

আদেশে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল, মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে। 

সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সকল প্রকার শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক [বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ; রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী