হোম > জাতীয়

কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা 

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা কলেজের প্রধান গেট থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে ৩টা ৫০ মিনিটের দিকে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। 

এ সময় ইডেন মহিলা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে সায়েন্স ল্যাব মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শিক্ষার্থীরা বলছেন, `তাঁদের দাবি মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। সাংবিধানিকভাবে সকলের সমান অধিকার নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাব।'

ঢাকা কলেজের শিক্ষার্থী সায়েম হোসাইন বলেন, `শিক্ষার্থীরা কখনো কোনো বৈষম্য মেনে নেয়নি। কোটা বৈষম্যও মেনে নেবে না। দাবি আদায় করে ঘরে ফিরব।' 

এ সময় শিক্ষার্থীরা ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন