হোম > জাতীয়

দেশে দেড় বছর পর অন-অ্যারাইভাল ভিসা চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার সংক্রমণ কমায় দেড় বছরেরও বেশি সময় পর বিদেশিদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) চালু করেছে সরকার। কোভিড-১৯-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ১৫ মার্চ থেকে এ ভিসা দেওয়া বন্ধ ছিল।

এখন থেকে চারটি শ্রেণিতে যথাক্রমে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক ও তাঁদের স্বামী, স্ত্রী ও সন্তান; কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারী বিদেশি নাগরিক; বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী এবং বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কোনো সরকারি সভা, সেমিনার, কনফারেন্স বা অন্য কোনো ইভেন্টে অংশ নিতে আসা বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে। 

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে ১ ডিসেম্বর এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। 

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে ২০২০ সালের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম দফায় বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়। এরপর কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়। করোনার সংক্রমণ বেড়ে গেলে গত বছরের ১৬ জুন থেকে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছিল। 

চার শ্রেণির মানুষের বাইরেও প্রয়োজনবোধে বিশেষ বিবেচনায় সুরক্ষা সেবা বিভাগের অনুমোদন নিয়ে নির্দিষ্ট কোনো ভ্রমণকারীকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে। 

অন-অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে আসা যাত্রীদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কোভিড-১৯ প্রটোকল অনুসরণ করতে হবে।

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন