হোম > জাতীয়

বাংলাদেশ সফরে এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট

বাসস, ঢাকা  

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার আজ ঢাকা পৌঁছেছেন। চার দিনের এই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাইজারের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকের প্রসপারিটিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা।

সাভেদ্রা বিশ্বব্যাংকের অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, অর্থায়ন, প্রতিষ্ঠানসমূহ, প্রতিযোগিতা ও বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি বিশ্বব্যাংক।

এরপর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রায় ৪৪ বিলিয়ন ডলার প্রদানের অঙ্গীকার করেছে, যার বেশির ভাগই অনুদান বা রেয়াতি ঋণ।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়