হোম > জাতীয়

চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬১। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ জন।

আজ শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছেন। এ ছাড়া, ঢাকা উত্তর সিটিতে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫, খুলনা বিভাগে ১১, ময়মনসিংহে ৫ ও রাজশাহীতে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৫৬১ জন ডেঙ্গুরোগী মৃত্যুবরণ করেছে।

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী