হোম > জাতীয়

এনআইডি স্বরাষ্ট্রকে দেবে না ইসি, সরকারকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজের অধীনেই রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। আজ রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। আখতার আহমেদ বলেছেন, ‘আজকে (রোববার) চিঠি পাঠিয়েছি।’

চিঠিতে কী উল্লেখ করা হয়েছে, জানতে চাইলে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এই সেবা আমরা আমাদের এখানে রাখতে চাই। ২০০৭ সাল থেকে এটি গড়ে তোলা হয়েছে। আমাদের এখানে অভিজ্ঞ জনবল, প্রযুক্তি, এ কাজ করার অভিজ্ঞতা আছে। তাই এই সেবা দেওয়ার প্রকৃত হকদার নির্বাচন কমিশন, এসব চিঠিতে উল্লেখ করা হয়েছে।’

চিঠি চারজনকে দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবের কাছে পাঠানো হয়েছে।’

এর আগে সোমবার এনআইডি, জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবা এক জায়গা থেকে দিতে সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশের খসড়া নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এ খসড়াটি করে।

বিষয়টি জানার পর গত বুধবার সভা করে ইসির কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। বিষয়গুলো ইসির অধীনে রাখার দাবি জানিয়ে পরদিন বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিইসির কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

পরে ওই দিন (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে আমি শুনিনি। আলাপ আলোচনা হয়েছে। কীভাবে হতে পারে, সে আলোচনা হয়েছে। আমরা লিখিতভাবে সরকারকে জানাব যে- এটা ইসির অধীনে থাকা উচিত।’

সিইসি আরও বলেন, ‘আমরা আমাদের মতামত জোরালোভাবে তুলে ধরব। যেখানে যেখানে মতামত দেওয়া দরকার, দেবো। আমাদের পুরো কমিশন এটা চায়।’

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী