হোম > জাতীয়

পত্রপত্রিকায় বিজ্ঞাপনে ড. ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ: প্রধান উপদেষ্টার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। 

পরদিনই কয়েকটি জাতীয় পত্রিকায় ড. ইউনূসের ছবি ব্যবহার করে সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে কিছু প্রতিষ্ঠান। এ নিয়ে আজ শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে। 

এবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ ধরনের বিজ্ঞাপন বা প্রচারে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না। 

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।’

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত