হোম > জাতীয়

অ্যাভিয়েশন কোর্স সম্পন্ন করলেন ২ পুলিশ কর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­

অ্যাভিয়েশন কোর্স সম্পন্ন করলেন ২ পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তা ‘অ্যাভিয়েশন বেসিক কোর্স-১৩’ সম্পন্ন করেছেন। তাঁরা হলেন এএসপি মো. মোহাইমিনুল হক ও এএসপি এইচ এম গোলাম রাব্বি।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তা অ্যাভিয়েশন বেসিক কোর্স-১৩ সম্পন্ন করেছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে আজ সকালে আর্মি অ্যাভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন ও ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন। এ সময় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর্মি অ্যাভিয়েশন গ্রুপের অধীন অ্যাভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর ১৮ জন, নৌ বাহিনীর ৪ জন এবং বাংলাদেশ পুলিশের ২ জনসহ মোট ২৪ জন নবীন অফিসার অ্যাভিয়েশন বেসিক কোর্স-১৩ সম্পন্ন করেছেন।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়