হোম > জাতীয়

আওয়ামীপন্থী আইনজীবীদের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের সময় সরকারবিরোধী আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন স্থগিত করেন। সেই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। আগামী ৫ মে এই বিষয়ে শুনানি হবে।

আজ মঙ্গলবার আসামিদের আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ৩০ জনের মতো জামিন হয়েছিল। রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত ৫ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। সে পর্যন্ত তাঁদের জামিন স্থগিত থাকবে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

এর আগে মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৬১ আইনজীবীকে ৬ এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। পরে তাঁরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী