হোম > জাতীয়

পর্যটন খাতে অ্যাওয়ার্ড দেবে টোয়াব

দেশের পর্যটনশিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) দেশের পর্যটন খাতে নতুন একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম, টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) প্রদান করতে যাচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটনের প্রচার ও প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান ও উদ্‌যাপনের লক্ষ্যে এই মর্যাদাপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। 

আজ শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

২৯ মে বনানীর হোটেল শেরাটন ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করবেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। প্রথম আসরে প্রায় বিশটি (২০) বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে পর্যটনসেবার বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, ‍বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) অনুষ্ঠানের টেকনোলজি পার্টনার এম ৩৬০ আইসিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরি মোস্তাক আহমেদ ও সিইও ফাহিম শাহরিয়ার বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে টোয়াবের সকল পরিচালক ও অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে