হোম > জাতীয়

জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা

আজকের পত্রিকা ডেস্ক­

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের লাঠিপেটা করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয়ের দিকে যেতে চাইলে জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতাদের বাধা দেয় পুলিশ। প্রতিবাদে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ ঘোষণা দেন জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতারা।

শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার ঘোষণা দিতে হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। শতভাগ উৎসব ভাতার ঘোষণা না আসলে ঈদের নামাজ রাষ্ট্রীয় অতিথি ভবন (প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন) যমুনার সামনে পড়বেন তাঁরা।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা ক্যাটাগরি: জাতীয়

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষকরা সচিবালয় দিকে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি চলাকালীন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন তারা। এই কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ।

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন