হোম > জাতীয়

স্বাধীন মত প্রকাশের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে সব সম্প্রদায়ের স্বাধীনভাবে ধর্ম পালন এবং মত প্রকাশের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও বিভিন্ন সম্প্রদায়ের নেতারা। 

আজ বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার’ শীর্ষক এক সম্মেলনে তাঁরা এ দাবি জানান। সম্মেলনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য অনেকেই তাঁর নিজের ধর্মীয় চিন্তা ও ধর্মীয় মতাদর্শ প্রকাশ করতে পারছেন না। কিছু বললেই মামলা করা হবে বলে এক ধরনের শঙ্কা কাজ করছে। সাম্প্রদায়িক গোষ্ঠী এর সুযোগ নিচ্ছে। 

মানবাধিকারকর্মী ও সাংবাদিক সেলিম সামাদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের মানবাধিকার হরণ করা হয়েছে এবং গণতন্ত্রের ওপর কুড়াল মারা হয়েছে। গত অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন বছর পূর্তি হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ৫১৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪৫ জন সাংবাদিক গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক স্কুলের ৩৫ জন শিক্ষক এ আইনে জেলে গেছেন। প্রাথমিক স্কুলের ছাত্রীসহ ৭০ জন শিক্ষার্থী জেলে গেছে।’ 

সেলিম সামাদ বলেন, ‘গণতন্ত্রের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন একটা বড় ধরনের বাধা। এটা যতক্ষণ না বাতিল হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র রক্ষা করা যাবে না। কারণ, আপনি যখন কোনো ঘটনায় প্রতিবাদ করবেন, আপনার বিরুদ্ধে এই আইনে মামলা হবে। এই মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই কিন্তু দুই ধাপ পিছিয়ে যাচ্ছে। কাজেই এ আইন পরিবর্তন নয়, বরং বাতিল চাই।’ 

আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের জনসংযোগ পরিচালক ও মজলিশ আনসারুল্লাহ বাংলাদেশের সভাপতি আহমদ তবশির চৌধুরী বলেন, ‘আমরা সবাই একসঙ্গে অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দিন দিন এটা কঠিন হয়ে যাচ্ছে।’ 

সম্মেলনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত প্রতিটি নিপীড়নের বিচার নিশ্চিতে যুগোপযোগী আইন প্রণয়নসহ সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা, এযাবৎ সংঘটিত প্রতিটি ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং সনাতন ধর্মাবলম্বী, তথা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধ সামাজিক ও মনস্তাত্ত্বিক কাঠামো তৈরির রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়া বন্ধ করাসহ পাঁচ দফা দাবি জানান।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী